রংপুরের পীরগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আবু সাঈদের সমাধিস্থল ও বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তারা জানায়, সমাধিস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে এবং যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।