ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন,পাঁচতলা ভবনের পাচ তলায় একটি কর্ক সিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা এবং বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।’
ফেইসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগও বলেছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
এর ফলে সড়কের বিমানবন্দরগামী অংশে যান চলাচল বন্ধ থাকার কথাও বলা হয়েছে ওই পোস্টে।