রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচ-ী এলাকার বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের কর্মচারী ছিলেন।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেহেরচণ্ডীর একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেরচ-ী একটি আবাসিক বাসায় মায়ের সঙ্গে থাকত।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ওই শিক্ষার্থীকে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, এ ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে, বিষণœতার কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।