শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার (৩১ জানুয়ারী) ২০২৬ দুপুর ১২ টা ০৫ মিনিটে ধানমন্ডিস্থ ফরচুন স্কয়ার কনভেনশন হল, লেভেল - ১৩, হাউজ # ৩২, রোড # ০২, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে এ পর্যন্ত যে সকল শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিদ্যমান পরিস্থিতিতে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং এসসিবি’র কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া এশিয়ান শিপার্স এ্যালায়েন্স এবং গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স এর সাথে অত্র কাউন্সিলের সম্পৃক্ততা ও কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচী অনুযায়ী গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২৫, অডিটকৃত ২০২৪-২০২৫ অর্থ বছরের ব্যালেন্স শীট ও হিসাব বিবরণী অনুমোদন এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ২০২৬ এবং ২০২৭ মেয়াদের নব-নির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন।

নব-নির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকগণ হলেন ঃ (১) চেয়ারম্যান, মো. রেজাউল করিম, স্বত্তাধিকারী, এস. এন. জুট ইন্টারন্যাশনাল (২) সিনিয়র ভাইস চেয়ারম্যান, সৈয়দ মো. বখতিয়ার, চেয়ারম্যান, এ্যাক্টিভ লজেস্টিক্স (৩) ভাইস চেয়ারম্যান, আতাউর রহমান খান, স্বত্তাধিকারী, এ. আর. খান এন্ড কো. এবং পরিচালকগণ হলেন : (১) গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স (২) আরজু রহমান ভুঁইয়া, স্বত্তাধিকারী, আরজু জুট ট্রেডার্স (৩) মো. নুরুচ্ছাফা মজুমদার,  উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট লিঃ (৪) জিয়াউল ইসলাম, পার্টনার, এম. এস. ফ্যাশন্স (৫) কে. এম. আরিফুজ্জামান, স্বত্তাধিকারী, কিং ওশান শিপিং লাইন্স (৬) সরওয়ার আলম, পরিচালক, সার্কেল মেরিন লিঃ (৭) রফিউর রহমান খান ইউসুফজাই, ব্যবস্থাপনা পরিচালক, ই. বি. সলিউশনস লিঃ ও (৮) মো. আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, পলমল ইন্ডাস্ট্রিজ লিঃ।

নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকবৃন্দ দায়িত্ব বুঝে নেন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান, মো. রেজাউল করিম সুষ্ঠ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করেন এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়াও এসসিবি’র সকল কর্মকর্তা ও কর্মচারীকে তার মেয়াদে সর্বাত্ত্বক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।