এবার ধানের শীষের প্রচারণায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান

এবার ভোটের মাঠে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় তিনি তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামেন।

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান। শর্মিলা রহমান তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। বিভিন্ন দোকান ও রাস্তায় তার প্রচারণার সময় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে ছিল। এ সময় কর্মীরা ধানের শীষের স্লোগান দেয়।

তিনি স্থানীয় ভোটারদের বলেন, আপনারা ভোট দিবেন আমাদেরকে সহযোগীতা করবেন। পরিবারের সবাইকে ভোট দিতে আসবেন।