ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা এসে আখাউড়া উপজেলার রাধামাধব আখড়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনয় করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা -আখাউড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় আখাউড়া পৌরশহরে রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ সভাপতিত্বে দীপঙ্কর ঘোষ নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, বিএনপির আদর্শ উদ্দেশ্য সবাই জানে বিএনপি একটি গণতান্ত্রিক লিভারের ডেমোক্রেটি পার্টি এখানে সাম্প্রদায়িকের কোন স্থান নেই। আমরা চাই আখাউড়া-কসবা সবাই এক হয়ে মিলেমিশে থাকি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক আগে আমরা বাংলাদেশী, এর ওপরে কিছু নাই, যার যার ধর্ম তার তার কাছে, যার যার পরিচিতি তার তার কাছে, আমরা এমন সমাজ ব্যবস্থা চাই না যেখানে দ্বিধা বিভক্তি থাকবে, আমরা চাই এক সমাজ।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায় সকলেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, এক বাক্যে সবাই প্রতিশ্রুতি দেন ধানের শীষে ভোট দিয়ে মুশফিকুর রহমানকে জয়যুক্ত করবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লোকনাথ সেবাশ্রমের সভাপতি হীরালাল সাহা, লোকনাথ সেবাশ্রমের পূজারী আশীষ ব্রহ্মচারী, আখড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, আখাউড়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবুল মনসুন মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুল,সহ-সভাপতি বাহার মিয়া, আখাউড়া হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ।