রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনের ‘লাইট ইন্জিনিয়ারিং এক্সপো’। আগামীকাল সোমবার (২ জানুয়ারি) রমনার মিন্টু রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টারে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইন্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এই এক্সপো আয়োজন করেছে।
আজ রবিবার (১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা।
বাইশিমাসের সভাপতি মো. আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতে প্রস্তুতকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও প্রযুক্তি পণ্য সমূহ এই প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ২-৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রায় ২৮ শিল্প প্রতিষ্ঠান অংশ নিবে। তবে বিদেশি কোন প্রতিষ্ঠান এবারও অংশ নিচ্ছে না।