বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মাল্টিমিডিয়া বাস (ভোটের গাড়ি) সকালে গাজীপুর-১ আসনের পথে প্রান্তরে। জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী শাহ আলম বকশীর ওই মাল্টিমিডিয়া বাসটি নিয়ে প্রচারণায় আসেন এ আসনের বাসন, কোনাবাড়ি, কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশীসহ বাংলাদেশ জামায়াতের ইসলামীর গাজীপুর জেলা ও উপজেলা নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর এই ভোটের গাড়ি এ আসনে আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে পথসভা করেন নেতাকর্মীরা। ওই মাল্টিমিডিয়া বাসটি দিয়ে জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।