এবার রোহিত শেঠির বাড়িতে হামলা

বলিউডে নতুন আতঙ্ক। সালমান খানের পর এবার পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলা। শনিবার দিবাগত রাতে (১ ফেব্রুয়ারি) একের পর এক গুলি চালানো হয়।  পুলিশ সূত্রে জানা গেছে, পরপর চার বার গুলি চলে। তবে হতাহতের কোনো খবর মেলেনি। তদন্ত শুরু হয়েছে। 

আতঙ্কিত এলাকাবাসী জানান, আচমকা গুলির শব্দে ভেঙে চুরমার হয়ে যায় রাতের নিস্তব্ধতা। এক ছবিশিকারির তোলা ভিডিওতে দেখা গেছে, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত মুম্বাই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত দিক নিশ্চিত করতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি খতিয়ে দেখছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। গুলিবর্ষণের ঘটনা এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে।