হাতিয়া

সিগারেটের ফুলকিতে পেট্রোল পাম্পে আগুন, ৮ দোকান ভস্মীভূত

নোয়াখালীর হাতিয়ায় ক্রেতার সিগারেটের ফুলকিতে পেট্রোল পাম্পে আগুন লেগে আশপাশের আটটি দোকান পুড়ে গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা জাহাজমারা বাজারে আজাদ পেট্রোল পাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের পশ্চিমপাশে আজাদ পেট্রোল পাম্পে এক ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকি পেট্রলে পড়লে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে আশপাশের ফার্মেসি, মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণ আনেন। এসময় আগুন নেভাতে গিয়ে একজন আহত হন। 

ব্যবসীয়দের অভিযোগ,ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরিতে আসায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে।

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুনে কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে তেমন স্বচ্ছল নয়।

এবিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেহী হাসান ভুঁইয়া বলেন, আমরা যাওয়ার আগেই ১০ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল  উদ্ধার করতে পেরেছি।