টাঙ্গাইলে বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধে জেরে প্রতিবেশির মারধরে আনছার মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনছার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ জানান, আনছার মিয়া বাড়ির পাশের ধনিয়া ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে প্রতিবেশি লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। কৃষক আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত ৩০ জানুযারি ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীন মৃত্যু হয়েছে। উপজেলার নাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের খোরশেদের ছেলে।
নিহতের স্ত্রী তাসলিমা জানান, এদিন সকালে রান্না ঘরের টিন ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহ বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই আলম শাহীনকে লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।
এছাড়া ধনবাড়ীতে নিখোঁজের সাতদিন পর মিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।