ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশ গভীর সঙ্কটে মধ্যে রয়েছে। এ সঙ্কট থেকে উত্তরণে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের বিকল্প নেই। একমাত্র দল বিএনপিই পারে দেশকে এ শঙ্কট থেকে উত্তরনের পথ দেখাতে। তারেক রহমানই এ মুহূর্তে দেশ পরিচালনার দক্ষ ও যোগ্য নেতা।
রবিবার বিকালে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
দলয়ি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট দিলেই হবে না, ভোট গণনা করে তার প্রমাণপত্র নিয়ে কেন্দ্র থেকে ফিরতে হবে। এর মাধ্যমে জনগণের ১৬ বছরের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ মুছবে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই।
এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, এসব এলাকার সব সমস্যা সম্পর্কে অবগত, আমার কাছে সবাই সমান সুযোগ সুবিধা পাবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয় করলে এলাকার সামাজিক অর্থনৈতিক, কর্মসংস্থান জীবন মান উন্নয়নে কাজ করবেন।
ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বশির আলম সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলাদল নেত্রী শাহনা আক্তার শানু, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, চরচান্দিয়া ইউনিয়নেন সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ।
এছাড়া দিনব্যাপি তিনি কাজিরহাট, বড় ঈদগাহ, আড়কাইম, বকুলতলা, গুনক ঈদগাহ, বসাক গ্রাম, উকিলবাড়ির দরজা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমুক বিদ্যালয়, ভূঁঞাবাড়ির দরজা, বক্তারমুন্সি বাজার, লকুর দোকান ও মঙ্গলকান্দি দীঘিরপাড় বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিবেন।