সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি জীবনে কখনো কোনো খেলোয়াড়কে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। আমরা স্বপ্ন দেখতে দেখেছি, আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। আমরা ইয়াং জেনারেশনকে বেশি বেশি খেলায় সম্পৃক্ত করতে চাচ্ছি। তিনি গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট নামক স্থানে সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সভায় এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারব। দেশীয় ক্রীড়াবিদরা এখানে প্র্যাকটিস করতে পারবেন। এখানে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো প্রায়োরিটি পাবে। তিনি এটা সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে জয়েন্ট কলাবরেশন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবায়েদুর রহমান রানা, কর্নেল কুতুর উদ্দিন খান।
এর আগে তিনি অন্য একটি স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বক্তব্য প্রদান করেন।