ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করুন : গয়েশ্বর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে দেশের সব জনগণকে ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রবিবার ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কদমপুর ও আব্দুল্লাহপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।