পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চাওয়াদের হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশি শক্তি প্রয়োগের ও সন্ত্রাসের মাধ্যমে অতীতের মত আবার নতুন করে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর আছেন তাদের সতর্ক করতে চাই এই বিপদজনক পথে পা দিবেন না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কে পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রার্থী আচরণের সর্ম্পকে মামুনুল হক বলেন, কোনো কোনো প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে এখনও ছাড়তে পারছেন না। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায় ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তা প্রতিহত করতে বাধ্য হবো।
খেলাফত মজলিসের আমির বলেন, ১১ দল কারো ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীকে ক্ষমতান করার জন্য জোট করেনি।
পথসভায় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন ।
গোপালগঞ্জে পথসভা শেষে ফরিদপুরের উদ্দেশে রওনা হন মাওলানা মামুনুল হক।