নেছারাবাদ উপজেলা বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।