গ্র্যামির লাল গালিচায় আবারও নগ্নতা

গ্র্যামি অ্যাওয়ার্ডস শুধুমাত্র সংগীত জগতের সবচেয়ে বড় পুরস্কার প্রদান অনুষ্ঠানই নয়, এটি একটি সাহসী ফ্যাশন, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক প্রতিবাদের এক শক্তিশালী মঞ্চও। লস অ্যাঞ্জেলেসের লাল গালিচায় এই বছর তারকারা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন, পোশাক শুধু সাজসজ্জা নয়, মত প্রকাশেরও অন্যতম মাধ্যম। এখানে নগ্নতাও এক ধরনের রেওয়াজ হয়ে গেছে। 

আজ সোমবার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসরেও হলো না ব্যতিক্রম। লাল গালিচায় নগ্ন পোশাকে নজর কেড়েছেন পপ সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান। চ্যাপেল আজ হাজির হয়েছিলেন একটি স্বচ্ছ, গাঢ় তামাটে রঙের গাউনের পোশাকে। মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের ডিজাইন করা পোশাক এটি। 

তার কাস্টম নেগ্লিজি পোশাক এবং ম্যাচিং কেপটি গাঢ় লাল গার্নেটের সিল্ক জর্জেট দিয়ে তৈরি। কিন্তু রোয়ান কেপটি খুলে ফেলার পর তার স্তন স্পষ্টতোই দেখা যায়। সিল্ক জর্জেটটি স্তনবৃন্তের রিং দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল। তিনি পায়ে পরেছিলেন স্ট্র্যাপি হিল, গলায় সোনালি চোকার এবং চোখে ছিল স্মোকি মেকআপ। 

তার পিঠের খোলা অংশ জুড়ে ছিল ট্যাটু। গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে চ্যাপেল ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার জিতেছিলেন। এ বছর তাঁছেন পপ সংগীতশিল্পীর জনপ্রিয় গান ‘The Subway’-এর জন্য ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ এবং ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছেন। তবে বিচারকদের মন ভরাতে পারেন তিনি।