চবিতে বিনামূল্যে এআই শিখতে পারবেন শিক্ষার্থীরা

বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শিখতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরাও এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে।

আগামীকাল (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিবিএ অনুষদ অডিটোরিয়ামে "AI Navigator-2026" কোর্সের উদ্বোধনী এবং স্মারকলিপি সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে।

যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Send a Little Hope, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) IQAC ও আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শুরু করতে যাচ্ছে "AI Navigator-2026" কোর্স।