রাজধানীর রামপুরায় গণঅভ্যুত্থান চলাকালীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় একজনকে গুলি এবং দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মামলার যুক্তিতর্ক শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের দিন ধার্য করেছেন।