ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ২৫ বছর যতবারই নির্বাচন হয়েছে ততবারই আমাকে জেলে আটকে রাখা হয়েছে। এমনকি অসুস্থ অবস্থায়ও আমাকে জেলে আটকে রাখা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের আসনের বিরোধী প্রার্থী অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছে। ক্যান্টনমেন্ট এলাকা বৈধ বা অবৈধ কোন অস্ত্র বহন করার কোন আইন নেই।
এছাড়াও তারেক রহমানকে হুমকিসহ তার বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যখন কোন সংকট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সংকট মোকাবিলায় কাজ করেছে। ৫ আগষ্টের পরে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারসহ চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করেছে সেনাবাহিনীকে নিয়ে বির্তক করার চেষ্টা করলে তার সমুচিত জবাব জনগন দেবে।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, বেলাল রহমান জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।