পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

আবার বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে বইছে আনন্দের জোয়ার। সন্তান জন্মের খবর নিশ্চিত করে এক ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল হক পলাশ বলেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’ 

২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন তিনি। তখন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে আরও পূর্ণতা পেল পলাশের সংসার।