বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নৃত্য, সঙ্গীত ও সৃজনশীলতায় পরিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানটি শুরু হয় স্বাগত নৃত্যের মাধ্যমে। পরে ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি বক্তব্য রাখেন। এসময় তিনি বসন্তবরণ উৎসবসহ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন। এদিকে অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১২টি থিমভিত্তিক স্টল বসানো হয়। সেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও সৃজনশীল পণ্যের প্রদর্শনী তুলে ধরা হয়।