চাঁদপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সারাদেশে এটিএম ও পিওএস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সম্প্রতি দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি এই এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন। রূপালী ব্যাংক নতুন বাজার কর্পোরেট শাখার তত্ত্বাবধানে স্থাপিত এই এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া, মো. গোলাম মাওলা ও মো. ইলিয়াস হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রব, মো. আনিছুর রহমান ও মো. আব্দুল হালিম সংযুক্ত ছিলেন। নতুন বাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. রবিউল আলম পাটোয়ারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।লী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সারাদেশে এটিএম ও পিওএস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সম্প্রতি দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি এই এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন। রূপালী ব্যাংক নতুন বাজার কর্পোরেট শাখার তত্ত্বাবধানে স্থাপিত এই এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া, মো. গোলাম মাওলা ও মো. ইলিয়াস হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রব, মো. আনিছুর রহমান ও মো. আব্দুল হালিম সংযুক্ত ছিলেন। নতুন বাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. রবিউল আলম পাটোয়ারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।