যথাযোগ্য মর্যাদায় স্কয়ার হাসপাতালে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬। এ বছরের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’—যার মূল বার্তা হলো প্রতিটি ক্যান্সার রোগীর অভিজ্ঞতা আলাদা, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছি।
এই উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি), সকালে স্কয়ার হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—ক্যান্সার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা,ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং ক্যান্সার রোগীদের প্রতি সামাজিক সমর্থন জোরদার করা।
র্যালিতে স্কয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।উল্লেখ্য, স্কয়ার হাসপাতাল লিমিটেড প্রতিবছর ধারাবাহিকভাবে বিশ্ব ক্যান্সার দিবস পালন করে আসছে, যা ক্যান্সার সচেতনতা ও জনস্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
স্কয়ার হাসপাতাল বিশ্বাস করে—সঠিক তথ্য, সময়মতো শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব।