খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রাতে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ নৌ ও সোনাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার সন্ধান পাওয়া গেছে।
নিহত যুবক লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দ আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সুত্র জানায়, নিহত রাবিক ঘটনাস্থলের পাশের একটি দোকান থেকে সিগারেট কিনে পাশের একটি সেলুনে যায়। কিছুক্ষণ পরে দুইজন যুবক সেলুন থেকে টেনে বের করে মাথায় দুইটি গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুইজন সন্ত্রাসী বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
রাতে এ ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শনে করেন পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ নৌ ও সেনাবাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে কেএমপির উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, রাকিব খুলনার বিশেষ এক বাহিনীর সদস্য। এলাকার আধিপাত্য বিস্তার ও মাদক কারবারি নিয়ে হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।