ইঞ্জিনিয়ার শ্যামল

আমাকে না দিলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমাকে ভোট না দিলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের গণসংযোগ ও নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের শপথ নিতে হবে। ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আমাকে ভোট না দিলেও আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। ভোটাধিকার প্রয়োগ করুন।

এসময় তিনি তারেক রহমানের কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ডের সুফল ভোটারদের মাঝে তুলে ধরেন এবং জিয়াউর রহমান ও প্রয়াত খালেদা জিয়া দেশের মানুষদের জন্য যা কিছু করে গেছে সেসব সব তথ্য তুলে ধরেন।