ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির চেয়ারপারসন তারেক রহমান নিজে এই ইশতেহার ঘোষণা করবেন।
এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ উপলক্ষে ইশতেহার ঘোষণা মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।