গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়ার জন্য বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলী হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও প্রার্থী একে এম ফজলুল হক (মিলন), বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। এছাড়া প্রার্থীর সহধর্মিণী শম্পা হকও উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় যৌথ সঞ্চালকের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু) ও আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর হোসেন।
জনসভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং কালীগঞ্জ জামিয়েত উলামা দলের উপজেলা শাখার সভাপতি।