সময় আছে কি? দৈনন্দিন খাদ্যতালিকায় ফল থাকা জরুরি। ফল খেলে শরীর ও স¦াস্থ্য ঠিক থাকে। কথায় আছে, খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয়। কিন্তু ভরা পেটে ফল খাওয়া যায় আর খালি পেটে খেতে নেই, এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। এমনকি রাতেও ফল খেতে ভয় পাই আমরা। তাহলে ফল কখন খাবেন জানা জরুরি।
পুষ্টি উপাদানে ভরপুর ফল। পেট ভরার পাশাপাশি স্বাস্থ্যের যতœ নেয় ফল। বিশেষজ্ঞদের মতে, রোজ ডায়েটে ২টি ফল রাখলে স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না। ওজন যেমন কমবে, ত্বকও ভালো থাকবে। আবার বিভিন্ন ধরনের রোগও দূরে থাকে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করলে। কিন্তু ফলের সম্পূর্ণ উপকার পেতে হলে খেতে হবে সঠিক সময়ে। তাহলে পুষ্টি পাওয়া যাবে।
রাতে ফল খাওয়া। রাতের বেলায় ফল খেলে নানা সমস্যা হতে পারে। রাতে ফল খেলে শরীরের চিনি এবং শক্তির মাত্রা বাড়িয়ে দেয়, এই ক্ষেত্রে ঘুমের সমস্যা তৈরি হতে পারে। তাই রাতে ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো। ফলের সব রকমের পুষ্টিকর উপাদান ভালোভাবে শরীরে প্রবেশ করতে গেলে, ফল খেতে হবে সূর্যাস্তের আগে।
খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ফল খাওয়া উচিত। আর যদি রাতে ফল খেতে হয়, তা হলে ঘুমাতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে ফল খাওয়া উচিত। এতে ফল সহজে এবং তাড়াতাড়ি হজম হয়। ফলের পুষ্টিগুণ শরীরে দ্রুত প্রবেশ করার ফলে খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে তা শরীরে শোষিত হয় না। ফলে হজমের সমস্যা হতে পারে। রাতে প্লেট ভর্তি ফল খাবেন না। যদি ফল খেতে ইচ্ছে করে, তবে এমন এক টুকরো ফল নিন, যাতে চিনি কম থাকে এবং ফাইবার বেশি থাকে। যেমন তরমুজ, নাশপাতি বা কিউই। এ ছাড়াও ফল খাওয়ার পরপরই ঘুমাবেন না।
যদি আপনি ফলের মধ্যে পুষ্টি পেতে চান তাহলে সকালের নাশতার সময় খেলে বেশি উপকার পাবেন। আর যদি ব্যায়াম করেন তাহলে ব্যায়ামের পরে এবং আগে ফল খেতে পারেন। পুষ্টি বিশেষজ্ঞরা মনে করেন, ফল সবসময় ভরা পেটে খেতে হবে এর কোনো কারণ নেই। সকালের নাশতায় ফল খেলে অন্ত্রের ওপর ভালো প্রভাব পড়বে। যার ফলে হজমও সহজ হয়ে যাবে।
বিকেলের পর ফল খেলে হজমের সমস্যা হতে পারে। ঘুমের সময়েও হেরফের ঘটে। এ ছাড়া ফল হজম করতে সময় লাগে। সন্ধ্যার পরপর হজমশক্তি এমনিই কমে যায়। তখন যদি কঠিন কোনো খাবার পেটে যায়, হজমের গোলমাল হতে পারে। এর প্রভাব ঘুমেও পড়তে পারে। আবার অনেকক্ষণ খালি পেটে থাকার পর ফল খেলেও অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে।