মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত 

মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুআলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল সাতক্ষীরা জেলার তালা থানার আইলীয়া গ্রামের ওমর আলীর ছেলে।

জেলা পুলিশ সত্রে জানা গেছে, মাগুরা মহম্মদপুর উপজেলাধীন বাবুখালি ক্যাম্পে কর্মরত কনস্টেবল বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। পথিমধ‌্যে দুপুর ১টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুআলী ব্রিজের নিকটে পৌঁছলে একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।