শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে সম্পৃক্ত করা ও শুক্রবারের বিক্ষোভে পুলিশি হামলায় জড়িতদের বিচারের দাবিতে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ফের বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শনিবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় সংগঠনটির কর্মী ও সমর্থকরা। সেখানে হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসে শাহবাগের হাদি চত্বরে। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
আরও দেখুন ভিডিওতে….