বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত পানি বণ্টনে এখনও কোনও সুরাহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে আছে প্রতিবেশী দেশকে ন্যায্য পানির হিস্যা দিতে হবে। তবুও তারা এটি দেয়নি উপরন্তু আমরা যখন কথাবার্তা বলেছি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে। আমরা সঠিক হিস্যা পেলে তিস্তা এভাবে মরে যেত না। আমাদের পার্টি থেকে মহাপরিকল্পনার কথা বলা হয়েছে, এটি মহা পরিকল্পনার মধ্যে নিয়ে শুধু ওয়াটার ফ্লো নয় তিস্তাপাড়ের মানুষের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টাটা আমাদের করতে হবে।
শনিবার বিকালে শহরের জে. আর সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত জাগো বাহে তিস্তা বাঁচাও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি একজন সৃজনশীল মানুষ, রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায় তার এলাকায় না গেলে বুঝতে পারবেন না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু সহও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।