চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ফেলার জন্য ১৫০টি বিশেষ বিন (ময়লার ঝুড়ি) বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এসব বিন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কারা কর্মকর্তারা জানান, চসিকের দেওয়া বিন কারা অভ্যন্তর পরিচ্ছন্ন রাখতে সহায়ক হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ হবে।
বিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, জেলার সৈয়দ শাহ শরীফ, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, জোন কর্মকর্তা মো. হাসান ও আর কে লিটন।