ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুদ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুদ করছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হওয়ার আহ্বান জানাই। এজন্য যৌথ বাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত।