তারেক রহমানকে উন্মুক্ত বিতর্কের আহ্বান নাহিদের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার মতে, বিএনপির ইশতেহার দেওয়ার পর তারেক রহমানের উচিত জামায়াত আমিরের ডায়ালগ নিয়ে আহ্বানে সাড়া দেওয়া।

গতকাল শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ভোটের প্রচারণায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ গণতান্ত্রিক চর্চার জন্য ডায়ালগ প্রয়োজন উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক চর্চার জন্য শীর্ষ নেতাদের মধ্যে ডায়ালগের দরকার আছে। আমি মনে করি, দেশের প্রতি পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে তারেক রহমানকে তা গ্রহণ করতে হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নাহিদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদেরও ছাড় দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের আচরণ নেতিবাচক।