পথসভার মাধ্যমে নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

নিজ আসন ঢাকা-১৭ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে পথসভার মাধ্যমে তিনি এ প্রচারণা শুরু করবেন তিনি।

ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম দেশ রূপান্তরকে বলেন, নিজ আসনে পথসভার মাধ্যমে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন আসনগুলোতে আজ প্রচারণা চালাবেন তিনি।

বিএনপি নেতারা জানিয়েছেন, দুইদিনে মোট ২৮টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।  আজকে ও কালকে ১৫টা পথসভা হবে।