জামায়াতের 'ভোটের গাড়ি' মাগুরায়

'চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ এই শ্লোগানে জামায়াতে ইসলামী পরিচালিত ‘ভোটের গাড়ি’ আজ রবিবার মাগুরার ২টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

এদিন দুপুরে ফরিদপুর হয়ে মাগুরা শহরে প্রবেশ করে ভোটের গাড়ি। জেলার কামারখালী গড়াই সেতু থেকে এ প্রচারণার গাড়িকে বরণ করে জেলা জন মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামঅর প্রার্থী আব্দুল মতিন। গাড়িটি এক আসনের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালায়। পরে শহরের ভায়না মোড়ে দলীয় নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দিয়ে বরণ করেন। সেখান থেকে জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা-২ প্রার্থী মোহাম্মদ মোশতারশেদ বিল্লাহ (এমবি বাকের) গাড়িতে করে তার নির্বাচনী আসন মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও শালিখা উপজেলায় নির্বাচনী প্রচার কার্যক্রম চালায়।

জামায়াতের নির্বাচনী গাড়ি ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। জামায়াতে ইসলামীর নতুন এ নির্বাচনী প্রচার কার্যক্রমকে সাধবাদ জানায়।