আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে নেত্রকোনায় সাংবাদিকদের ব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আজ রবিবার বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স প্যারেড ব্রিফিং মাঠে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এবার বডি ওর্ন ক্যামেরা থাকবে কেন্দ্রগুলোতে। জেলার ৫টি আসনে মোট ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১০টি। তারমধ্যে ৩৭৬টিতে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এগুলোর মধ্যেও ১১০টিতে ডিজিটাল অনলাইন বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। বাকি ২৬৬টি অফলাইন বডি ওর্ন ক্যামেরা থাকবে। জেলার ১০ থানায় ১৮৯০ জন পুলিশকে মোতায়েন করা হয়েছে। কোনও কেন্দ্রে কেউ অপকর্ম করতে চাইলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুবিধা হবে বডি ওর্ন ক্যামরোয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি (অর্থ ও প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, রেজওয়ান আহমেদ ও পুলিশের মুখপাত্র (ডিএসবি) হাফিজুর ইসলাম।