নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে নিঃশর্ত ক্ষমা চাইলেন পাটোয়ারী

ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে হেফাজত-এ-ইসলামের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে ‘মিথ্যা ও কটূক্তি’র অভিযোগ তুলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মরণ পরিষদ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) আসরের পর শুরু হওয়া এ বিক্ষোভ সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই হাজির হন নাসিরুদ্দীন পাটোয়ারী নিজেই। নিজের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ স্থলের সামনে তাকে অবস্থান নিতে দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে। তার উপস্থিতির ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পরবর্তীতে ফেসবুকে পাটোয়ারী লিখেন, ‘আমার কথায় বা আচরণে যাঁরা মনোকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’