বাগাতিপাড়া

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জিহার হোসেন নামে দশম শ্রেণির ছাত্রের দুই দিন পর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহত জিহার হোসেন (১৭) উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের মো টিপু সুনতানের ছেলে। তিনি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

১নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গত ৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১টার দিকে জিহার হোসেন মোটরসাইকেল নিয়ে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে সাদিমারা এলাকার যাচ্ছিলেন। পথে দ্রুত গতির মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে গালিমপুর হাফিজিয়া মাদরাসার নামফলকের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত তার মৃত্যু হয়।