রূপগঞ্জের পূর্বাচল তিনশোফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় সেলিম মিয়া নামে অপর আরোহী গুরুতর আহত হোন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টারদিকে পূর্বাচল তিনশোফিট সড়কের ল্যাংকার মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত, আনোয়ার হোসের রূপগঞ্জের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এছাড়া মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
পূর্বাচল পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাত সাড়ে ১১ টারদিকে পূর্বাচল তিনশোফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ২ আরোহী সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হোন অপরজন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত মাহমুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।