নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বক্তাবলী ঘাটের পাশে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সকালের দিকে ইট নিয়ে বাল্কহেডটি নদীপথে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে বড় কয়েকটি নৌ যান চলে যাওয়ায় সৃষ্ট ঢেউয়ে এবং অতিরিক্ত ইটবোঝাই হওয়ায় বাল্কহেডটি ডুবে যায়।
বাল্কহেডটিতে থাকা ১০-১৫ জন শ্রমিক তাৎক্ষণিকভাবে সাঁতরে পাড়ে চলে আসেন। তারা সবাই সুস্থ আছেন। তবে বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।