রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক

নাহিদের নামে ছড়ানো ডোমিনিকার পাসপোর্টটি ভুয়া

নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন-এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পাসপোর্টটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। অনলাইনে পাওয়া ডোমিনিকান পাসপোর্টের একটি টেম্পলেট ব্যবহার করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।

তথ্য পরীক্ষা করে দেখা গেছে, ভুয়া পাসপোর্টে থাকা বারকোড স্ক্যান করলে একটি নম্বর (RA015060) পাওয়া যায়। এই নম্বরটির হুবহু মিল রয়েছে অনলাইনে থাকা ডোমিনিকান পাসপোর্ট টেম্পলেটের বারকোড নম্বরের সাথে।

এছাড়া, পাসপোর্টটির নকশা, ফন্ট ও বিন্যাসও অনলাইন টেম্পলেটের অনুরূপ বলে ডিজিটাল সুরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।