সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর।
রবিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এবারের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদানের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা-
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ১ মার্চের মধ্যে সশরীরে উপস্থিতি থাকতে হবে।
- সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে হবে। সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত ডিপটেস্ট রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।
- যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (৩ কপি) প্রদান করতে হবে।
- প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্র (মূল কপি) যাচাইয়ের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।
তথ্য গোপন বা ভুল তথ্য দিলে প্রার্থীতা বাতিল হবে। নির্ধারিত তারিখের মধ্যে উপস্থিতি হতে হবে জেলা শিক্ষা অফিসে। ১ মার্চ ২০২৬ এর পর প্রার্থীকে কোনো সুযোগ দেওয়া হবে না।