মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বিগত ২৩ জানুয়ারী, ২০১৭ ইং তারিখে এজেন্ট ব্যাংকিং কাযক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। বর্তমানে দেশব্যাপি ৩০ জেলার ৮১ উপজেলায় ব্যাংকের রয়েছে ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার।

শনিবার (০৭ ফেব্রুয়ারী)  ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ এর উদ্বধোন করেন এবং  সম্মেলনে সভাপতিত্ব করেন। 

এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ -এ ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টার-এর সম্মানিত এজেন্ট এবং তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এজেন্ট বৃন্দের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্ট বৃন্দ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি এন্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইনটারন্যাশনাল ডিভিশন -খন্দকার তৌফিক হোসেন,  হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন -মো. রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন-মো. ফারুক-উর-রহমান। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলি থেকে প্রচলিত এবং ইসলামিক উভয় এজেন্ট ব্যাংকিং পরিষেবা প্রদান করে চলেছে। গ্রাহকরা আধুনিক, প্রযুক্তি-ভিত্তিক প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং পরিষেবার বিস্তৃত পরিসরে অ্যাক্সেস করতে পারবেন। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলিতে উপলব্ধ সুবিধাগুলির মধ্যে রয়েছে সঞ্চয় এবং চলতি অ্যাকাউন্ট খোলা, নগদ জমা এবং উত্তোলন, তহবিল স্থানান্তর এবং BEFTN এবং RTGS এর মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে নগদ স্থানান্তর। গ্রাহকরা বিদেশী রেমিট্যান্স গ্রহণ, চেক বই, ডেবিট এবং ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে এবং মাইক্রো, মিডিয়াম এবং কৃষি ঋণ পেতে পারেন।

দিনব্যাপি অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া  কামনা করা হয়।

এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬ এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। 

অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।