মহাপরিচালক বললেন

ভোটে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে আনসার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না।

গতকাল সোমবার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে সদস্যদের এসব নির্দেশনা দেন তিনি। মহাপরিচালক বলেন, উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য করতে আনসার ও ভিডিপি দেশব্যাপী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।