বাঁশখালীতে রিভলভার, গোলাবারুধসহ কার্তুজ উদ্ধার

চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সর‌ল এলাকায় প‌রিত‌্যক্ত অবস্থায় র‌্যা‌ব ১টি রিভলভার, ২টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুধ ও কার্তুজ উদ্ধার ক‌রে‌ছে । বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন । 

তি‌নি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব-৭, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা জোরদার করার হয়েছে এবং বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবা‌হিকতায় ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি নির্বাচনী টহল দল বাশঁখালী এলাকায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সরল এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং ৪টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসমুহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। আইনশৃংখলার উন্নয়‌নে এবং অপরাধ নির্মু‌লে র‌্যা‌বের এ অভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে জানান।