ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধীর অন্তত ৬০ জন যোগ দিল ছাত্রদলে

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ জনের অধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলক।

তাদের সঙ্গে আরও ৬০ জনের অধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।