পিরোজপুর জেলার তিনটি আসনে ৪১৮টি ভোট কেন্দ্রে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে র্যাব-৮ এর টিম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন আসনে র্যাব-৮ এর টিম মহড়া কার্যক্রম পরিচালনা করেন।
র্যাব-৮ এর পক্ষ থেকে জানা যায়, জেলার তিনটি আসনে আমাদের প্রত্যেক কেন্দ্রে মোবাইল পেট্রোল টিম রয়েছে সেগুলো পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলায় ৬৫ জন র্যাব সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করে যাচ্ছে র্যাব-৮।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান বলেন, আজকে আমরা রোবষ্ট পেট্রোলিং ও মোবাইল পেট্রেলিং এর মাধ্যমে সকল ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে। আমাদের প্রতিটি গাড়ির নাম্বার সার্কুলেট করেছি, আমরা ৩০ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্রে রেসপন্স করার জন্য ব্যবস্থা করা হয়েছে।