চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) আজ দেশের নৌ-বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। আজ সকালে চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ (Port Single Window-CPA SKY) এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর এখন থেকে একটি পূর্ণাঙ্গ Smart Port এবং Paperless ব্যবস্থাপনার দিকে যাত্রা শুরু করল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (Zoom-এর মাধ্যমে) যুক্ত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়ব। তিনি তার বক্তব্যে বলেন:

"এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে ৩ থেকে ৫ গুণ গতি বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে।"

পোর্ট সিঙ্গেল উইন্ডো (CPA SKY) এর মূল বৈশিষ্ট্যসমূহ:
আগে বন্দরের বিভিন্ন ডিজিটাল সিস্টেম থাকলেও তাদের মধ্যে কোনো Inter-connectivity বা আন্তঃসংযোগ ছিল না। নতুন এই Unified Platform-টি ০৩(তিন) স্তর বিশিষ্ট Interoperability কাঠামোয়  নিচের সুবিধাগুলো নিশ্চিত করবে:
●    Single Sign-On (AIS 2.0): ব্যবহারকারীরা একটি মাত্র লগইন এর মাধ্যমে সকল সেবা পাবেন।
●    Real-time Monitoring: ডিজিটাল রাডার (Digital Radar) এবং অটোমেটেড ভেসেল ট্র্যাকার (Automated Vessel Tracker) এর মাধ্যমে জাহাজের অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
●    Faster Customs & Port Clearance: আমদানিকারক ও রপ্তানিকারকদের বিভিন্ন দপ্তরে না গিয়ে একটি প্ল্যাটফর্ম থেকেই সব অনুমোদন ও Cargo Clearance সম্পন্ন করার সুবিধা। ফলে ব্যবসাবান্ধব পরিবেশ জোরদার হবে।
●    Data Integration: এনবিআর (NBR), ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার সাথে সরাসরি ডাটা শেয়ারিং সুবিধা।
●    Transparency & Accountability: প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, যা ব্যবসা সহজীকরণ বা Ease of Doing Business-এ সহায়ক হবে।

বর্তমান অবস্থা ও লক্ষ্য

উদ্বোধনী দিনে ড্যাশবোর্ড থেকে দেখা যায়, বর্তমানে বন্দরের Berth Utilization ৬৭%, যেখানে ২১টির মধ্যে ১৪টি বার্থ সচল রয়েছে। এছাড়া সিস্টেমে ১২৮টি জাহাজ (Vessels Discovered) ট্র্যাক করা হচ্ছে। এটি মূলত ম্যানুয়াল কাজের চাপ কমিয়ে একটি দক্ষ ও Digital Transformation নিশ্চিত করবে।

পরিশেষে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই সফল বাস্তবায়নের জন্য সকল প্রযুক্তি দল, অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে।